প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৯:২৭ AM ||
প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০২৬, ১:০০ PM
খুলনা মহানগরীর ওএমএস চাল আটা ক্রয় করতে গোয়ালখালী ডিলার পয়েন্টে উপচে পড়া ভিড়
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা,
খুলনা মহানগরীরতে সরকার ওএমএস চাল আটা নেয্যমুল্যে বিক্রি করার কারণে হতদরিদ্র পরিবারের সদস্যরা অনেক খুশি। বৃহস্পতিবার সকাল ৮ টার সময় খুলনা গোয়ালখালী জাহাজের মোড়ের পাশে ৯ নং ওয়ার্ডের ওএমএস ডিলার পয়েন্টে সরেজমিন গিয়ে দেখা যায়, ২৫০/৩০০ জন নারী পুরুষ উপস্থিত।
শান্তিপূর্ণ ভাবে সিরিয়াল টোকেন বিতরণ করছেন ঐ ওয়ার্ডের ওএমএস ডিলার অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য আবুল কালাম আজাদ। তার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি এই সব খেটে খাওয়া মানুষের দুঃখের কথা চিন্তা করে প্রতিদিন আমি নিজেই এদের সাথে কথা বলি এবং সিরিয়াল মেইনটেইন করি। অন্য কাউকে দায়িত্ব দিলে হয়ত বিরক্ত হয়ে খারাপ ব্যবহার করতে পারে এজন্য এসব কাজ আমি নিজেই করি।
আপনারা দেখেন এখানে কত নারী পুরুষের আগমন। আমর পয়েন্টে অনেক লোকজনের আগমন ঘটে সেটা আরসি ফুড স্যার,ডিসি ফুড স্যার ও মনিটরিং কর্মকর্তা ভিপি মনির সাহেব ও জানেন। আমার পয়েন্টের চাল আটা বিক্রি সকাল ৮ থেকে বিরামহীন ভাবে ৩ টা পর্যন্ত চলে। আমার পয়েন্টে অনেক সংবাদকর্মী আসে তারাও লোকজন উপস্থিত দেখে সন্তোষ প্রকাশ করেন।
ডিলার পয়েন্টে উপস্থিত গোয়ালখালীর আয়শা বেগম,বাস্তহারার কলোনীর আজিজুল ফকির,লেবুতলা মোড়ের মমতাজ বেগম,ক্লাব মোড়ের নাসির উদ্দীন ও আবু নাসের মোড়ের জামাল হোসেন জানান,আমাদের ডিলার কালাম ভাই অত্যান্ত নরম এবং ভদ্র একজন মানুষ। তিনি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন এবং আমরা সবাই সিরিয়াল অনুযায়ী ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারি। তবে আমাদের পয়েন্টে কোন সমস্যা হয়না,আমরা শান্তি পুর্ন ভাবে মাল কিনতে পারি।
ডিলার আবুল কালাম আজাদ বলেন,আমি প্রতিদিন সকাল থেকে দুপুর ২/৩ টা পর্যন্ত পয়েন্টে থেকে শান্তি পুর্ন ভাবে মালামাল বিক্রি সহযোগিতা করে থাকি। আমার পয়েন্টে প্রতিদিন ৩/৪ শ নারী পুরুষ উপস্থিত হয়। তবে গরীবের মাঝে নেয্যমুল্যে চাল আটা বিক্রি করার মজাটাই আলাদা। তারা কমদামে চাল আটা পেয়ে অনেক খুশি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১